১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে আটক ৫

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • / 33

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় গতকাল সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে নাগেশ্বরীতে ১জন, রৌমারীতে ২জন ও ফুলবাড়ীতে ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরে নাগেশ্বরী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌরসভার কামারপাড়া থেকে ৯০ পিচ ইয়াবাসহ সুজন চন্দ্র মহন্ত(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রওশন কবীর জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেলার রৌমারী থানার অভিযানে ১৯০ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ আলাল(২৮) ও দুলাল(২৮) নামের দু’জনকে আটক করেছে পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মোঃ দেলওয়ার হাসান ইনাম জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ রিয়াজুল হক(২৫) ও বয়েন উদ্দিন(৩৫)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে আটক ৫

প্রকাশ : ০১:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০