১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবির চেচঁড়া সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • / 49

মোস্তাকিম হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছ হোসেন(৩৫) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে বিজিবির সদস্যরা।
আটককৃত উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট,২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হাসান টিটো জানান, মঙ্গলবার ভোর রাতে চেচঁড়া সীমান্তের ২৮৩/০৯ সাব পিলার এলাকা দিয়ে একদল মাদক চোরাকারবারিরা মাথায় বস্তা নিয়ে ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির টহল দলের সদস্যরা দাঁড়ানো সংকেত দেন চোরাকারবারিদের। সংকেত অমান্য করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসময় বিজিবির সদস্যরা ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছকে আটক করে।এসময় আরিফ ও সোহেল দৌড়ে পালিয়ে যায়। আরিফ ও সোহেলকে পলাতক দেখিয়ে থানায় মামলা দেওয়া হয়েছে ও ইলিয়াছকে মাদক আইনের মামলায় পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটের পাঁচবিবির চেচঁড়া সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি আটক

প্রকাশ : ১০:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০