০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন তরুণী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / 71

অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনৈতিক প্রস্তাব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন শারমীন আক্তার সাথী নামে এক তরুণী। শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল থানায় অভিযোগ করে জিডি করেন ওই তরুণী। জিডি নম্বর ১১৭২।
সাথীর অভিযোগ, অনন্ত জলিলের ছবিতে কাজের সুযোগ করে দেবে বলে, তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে বসেন হিরো আলম।
সাধারণ ডায়েরিতে তরুণী অভিযোগ করেছেন, ‘হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
তবে হিরো আলম বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন আলম।

Please Share This Post in Your Social Media

হিরো আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন তরুণী

প্রকাশ : ০৯:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০