০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের পেকুয়ায় জমি বিরোধের জের ধরে ভাই বোনকে পিটিয়ে জখম

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • / 34

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ায় জমি বিরোধের জের ধরে স্বামী মোঃ আলমগীর (৪২) ও বোন জোবাইদা বেগমকে (৩২) পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তরা তাদের বসতবাড়িতে ভাংচুর ও মালামালও লুঠ করেছে বলে জানান ভুক্তভোগীরা।
গত ২৫ জুন সকাল ১০টায় ও ২৭ জুন দুপুর ২টার দিকে রাজাখালী ইউপির দশের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুইজনকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মোঃ আলমগীর বলেন, আমি ক্ষুদ্র তরকারী ব্যবসায়ী। খুব কষ্টে সংসার চালাচ্ছি। এরই মাঝে একই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মোঃ ইদ্রিস দীর্ঘদিন ধরে বসতবাড়ি জবর দখল করার চেষ্টা এবং জবর দখল চেষ্টার ধারাবাহিকতায় বারবার আমার উপর হামলার চেষ্টা করে আসছিল।
আজ ২৭ শে জুন দুপুরে আমি পাড়ায় তরকারী বিক্রি করে আসার পথিমধ্যে বাদশা মেম্বারের বাড়ির পার্শ্বে আসা মাত্র ইদ্রিস তার ভাই ইউনুছ ও ইদ্রিসের স্ত্রী দিলোয়ারা বেগমসহ অজ্ঞাত আরো ৫/৬জন দূর্বৃত্ত আমাকে পিটিয়ে আহত করে। ওই সময় আমার বোন জোবাইদা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে আমার বসতবাড়িতে হামলা চালায়। ঘেরাও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এক সময় রোপিত গাছ কেটে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

কক্সবাজারের পেকুয়ায় জমি বিরোধের জের ধরে ভাই বোনকে পিটিয়ে জখম

প্রকাশ : ০৫:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০