০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কক্সবাজারে নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / 38
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় নদীতে ডুবে মাহিম নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মাহিম ওই ইউনিয়নের চরপাড়া গ্রামের ওমান প্রবাসী নূর আহমেদের শিশু সন্তান।
শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে স্থানীয় সোনাইছড়ি খাল নামের নদীতে রাবার ড্যাম ব্রীজ এলাকা থেকে শিশু মাহিমের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের মেম্বার ওসমান গনি ও জসিমুল ইসলাম।
মেম্বার ওসমান গনি জানান, (২৭ জুন) সকালে মাহিম বাড়ির পাশে খালের ধারে খেলা করছিল। সেখান থেকে হঠাৎ মাহিমের নিখোঁজ হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এ পর্যন্ত দফায় দফায় শিশু মাহিমকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে পরে রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসেও উদ্ধার কাজে অনীহা প্রকাশ করেন।
অবশেষে শনিবার বিকাল ৪ টার দিকে শিশু মাহিমের নিথর দেহ সোনাইছড়ি রাবার ড্যাম সংলগ্ন ব্রীজের নীচ থেকে উদ্ধার করা হয়।





















