০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ১১ পুলিশ সদস্যসহ ২৭ জনের করোনা শনাক্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / 38
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে ১১ জন পুলিশ সদস্যসহ ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নিয়ে উপজেলা করোনা ভাইরাস আক্রান্তে মোট ৭৫ জন শনাক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পাঁচবিবি থানার ১১ জন পুলিশ সদস্য ও পৌর সভার গাড়ী চালক এবং বালিঘাটা ১০ জন, আটাপুর ৩ জন ও একজন করে আওলাই ও বাগজানা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষসহ ২৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। গত ১৩ ও ১৮ তারিখে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তাদের নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে।





















