১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কালীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / 45
কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
কালীগঞ্জে ট্রাক চাপায় রিমা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বলিদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর-ঝিনাইদহ সড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা। দ্রুত গতিতে আসা যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রিমা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু রিমার মৃতদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।


























