০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে আজ ৪২২ জনের মধ্যে নমুনা পরীক্ষাতে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • / 37

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে  আজ শুক্রবার (২৬ জুন) ৪২২ জন রোগীর করোনা টেষ্ট করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জনের ফলাফল এসেছে ‘পজিটিভ’।
যাদের মধ্যে কক্সবাজার জেলার ৫৭ জন, পার্বত্য বান্দরবান জেলার ২৯ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুইজন বাসিন্দা রয়েছেন। এদের মধ্যে আবার বরাবরের মতোই কক্সবাজার সদর উপজেলায় সর্বাধিক ৩০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।
পর্যালোচনায় দেখা গেছে, শুক্রবার টেষ্ট করা রোগীদের মধ্যে ২০ দশমিক ৮৫ শতাংশ রোগীর রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।তাদের দেয়া তথ্য মতে, শুক্রবার করোনা ‘পজিটিভ’ আসার ৮৮ জন সকলেই নতুন শনাক্ত হয়েছেন। এ দিন ফলোআপ কোন রোগী রিপোর্ট ‘পজিটিভ’ আসেনি।
সুত্র মতে, নতুন শনাক্ত হওয়া ৮৮ জনের মধ্যে কক্সবাজার সদরে ৩০ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ১০ জন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় ৭ জন ও কুতুবদিয়া উপজেলায় একজন এবং পার্বত্য বান্দরবান জেলায় ২৯ জন ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় দুইজন রয়েছেন।
তবে এ দিন ৩৩৪ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে আজ ৪২২ জনের মধ্যে নমুনা পরীক্ষাতে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

প্রকাশ : ০৪:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০