০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উজানের ঢলে সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি , তলিয়ে গেছে চরাঞ্চল

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • / 62

উলিপুর (কুড়িগ্রাম )প্রতিনিধি
কয়েকদিনের বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, গংগাধর দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । ইতিমধ্যে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে বাড়িঘরে পানি উঠে পড়েছে। পানি বন্দি হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। তলিয়ে গেছে পাট, ভুট্রা, সবজি ক্ষেতসহ বীজতলা, নষ্ট হয়ে গেছে তিল, আউশ ধান ও কাউন। 
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এ মাসের শেষের দিকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে একটি স্বল্প মেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ (শুক্রবার)সকাল ৬টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে ২৩ সেট্রিমিটার এবং চিলমারী পয়েটে  ২৫সেট্রেমিটার বৃদ্ধি পেয়ে পানি বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলায় গতকালের চেয়ে পানি বেড়েছ ৪৬ সেট্রিমিটার। এছাড়া, তিস্তা,গংগাধর ও দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামের উজানের ঢলে সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি , তলিয়ে গেছে চরাঞ্চল

প্রকাশ : ১২:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০