১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় বৃদ্ধার মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / 47
মোজাম্মেল হক,নোয়াখালী
বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মিলন ঘোষ (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম ক্ষীতেস ঘোষ। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তে হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ২১ জনে। বেগমগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ৬০৮ জন আর সুস্থ হয়েছেন ২৭৪ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।
তিনি বলেন, অসুস্থতা বোধ করায় গত ১৬ জুন চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিলন ঘোষ ও তার স্বামী ক্ষীতেস ঘোষের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। বুধবার (২৪ জুন) দুপুরে রিপোর্টের ফলাফল আসে। ফলাফলে স্বামী স্ত্রী দু’জনের করোনা পজিটিভ আসে। ওইদিন বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে মারা যান বৃদ্ধা মিলন।
এ কর্মকর্তা আরও জানান, তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। ওই বৃদ্ধার স্বামী নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।





















