০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মানবন্ধন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / 45
হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাব সড়কে আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে বাজেট প্রনয়ণে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান খাতকে প্রাধান্য দিয়ে ৯৯% জনগণের বাজেট প্রনয়ণের দাবিতে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, সম্পাদক কমরেড মৃত্যুঞ্জয় তালুকদার ও কমরেড অনিমেশ সরকার, মোঃ নূরুল হক, সুভাষ সরকার ও শরিয়ত উল্লাহ প্রমুখ।
একই সঙ্গে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ভৌত কাঠামো নির্মাণ, নদী খনন, রাস্তাঘাট, ব্রীজ শক্তিশালীকরণ, সরকারি নিয়ম-নীতি মেনে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও বাইপাস রাস্তা নির্মাণ, গরিব কৃষক মেহনতি সাধারণ মানুষের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুসহ করোনা দুর্যোগকালে সরকারি অনুদান প্রকৃত ক্ষতিগ্রস্থরা পেয়েছে কিনা তা তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়।





















