০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেও হাত-পা বেঁধে নদীর ধারে ফেলে গেলো ছিনতাইকারীরা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / 39

মোস্তাকিম হোসেন, হিলি(দিনাজপুর) 
দিনাজপুর বিরামপুর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় নছির উদ্দীন (৭০) নামে এক মিল মালিককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা ২টি বড় ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
 বুধবার দিবাগত রাত আড়াইটায় দিকে  বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিল মালিক নছির উদ্দীন ওই গ্রামের মৃত ছবির উদ্দীনের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ  মো. মনিরুজ্জামান  মনির জানান, হরিহরপুর গ্রামের নছির উদ্দীনের মিলে রাতে ৫টি বড় ও ২টি ছোট অটোবাইক চার্জে দেয়া ছিল। রাতে মিলে অবস্থান করছিলেন তিনি। রাত আড়াইটার দিকে ৪-৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী মিলে এসে অটোবাইক চুরির পাঁয়তারা করে। তিনি বাধা দিলে তাকে বেদম মারধর করে ছিনতাইকারীরা। এক পর্যায়ে তারা নছির উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরে তাকে মিল থেকে ৩০০ গজ দূরে রাস্তার ধারে শাখা যমুনা নদীতে পাড়ে পরনের লুঙ্গি দিয়ে হাত-পা বেঁধে বিবস্ত্র রেখে পালিয়ে যায়। 
এসময় ছিনতাইকারীরা মিলে রাখা ২টি বড় ইজিবাইক নিয়ে যায়। পরে স্থানীয়রা নসির উদ্দীনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করান। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের  বড় ছেলে নুর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

দিনাজপুরের ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেও হাত-পা বেঁধে নদীর ধারে ফেলে গেলো ছিনতাইকারীরা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশ : ০৭:০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০