০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
  • / 41

একমাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুটি রেকর্ড অর্জন করল। আজ বুধবার দিনশেষে রিজার্ভ ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। স্বাধীনতার পর যা সর্বোচ্চ।

কোভিড-১৯ মহামারিতে অর্থনীতির বিভিন্ন সূচক চাপের মধ্যে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর আগে গত ৪ জুন নতুন রেকর্ড সৃষ্টি করে ৩৪ দশমিক ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল।

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রিজার্ভ সর্বোচ্চ ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, আইএমএফ, এডিবির কাছ থেকে যে বাজেট সহায়তা ঋণ পাওয়া গেছে এটি রিজার্ভ বাড়ানোতে ভূমিকা রেখেছে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও রেমিট্যান্স ভালো ছিল।

জুনের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৪১ বিলিয়ন ডলার, যা গত বছর পুরো জুন মাসে ছিল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। আর চলতি অর্থবছরের ১১ মাস ২৩ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। এই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার

প্রকাশ : ০৪:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০