০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে র‌্যাবের সাথে মাদক চোরাকারবারিদের গোলাগুলিতে একজন নিহত, ২ র‌্যাব সদস্য আহত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
  • / 97

মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাবের সাথে মাদক চোরাকারবারিদের গোলাগুলিতে রবিউল ইসলাম মিন্টু (৩৫) নামের এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে। দুই জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। বুধবার ভোর রাতে উপজেলার রতনপুর সুইচগেট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত মাদক চোরাকারবারি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা পাঁচবিবি উপজেলার রতনপুর স্লুইচ গেইটের পূর্ব পাশের্^ মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পাওয়া মাত্রই অস্ত্রধারী মাদক চোরাকারবারি র‌্যাব সদস্যদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় মাদক চোরাকারবারি রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৫০২ পিস ফেনসিডিল, ১২০০পিস ইয়াবা ট্যাবলেট, ১টি শুটার গান, ৩টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
র‌্যাব আরোও জানান, রবিউল জয়পুরহাট জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় ও বিজিবি এসল্ট, অপহরণ ও মাদকসহ ১৯ টি মামলা রয়েছে।  
রবিউল ইসলামের লাশ থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান।

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটে র‌্যাবের সাথে মাদক চোরাকারবারিদের গোলাগুলিতে একজন নিহত, ২ র‌্যাব সদস্য আহত

প্রকাশ : ০৮:০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০