০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিট সংকটে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা পরীক্ষা বন্ধ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / 39

অনলাইন ডেস্ক
কিট সংকটে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে গত তিন ধরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে ল্যাবে নমুনা পরীক্ষার জন্য জট সৃষ্টি হয়েছে।
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ল্যাব প্রধান ডা. ফজলে এলাহী খাঁন জানান, গত সপ্তাহ থেকে প্রয়োজনীয় কিটের স্বল্পতা দেখা দেয়ায় তারা স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করেন। তাদেরকে ১৫শ লাল রঙয়ের কিট বরাদ্দ দেয়া হয়। কিন্তু তাদের যে পিসিআর মেশিন রয়েছে তাতে প্রয়োজন হলুদ কিট। হলুদ কিট না থাকায় তারা তা পরিবর্তন করে আনতে পারছেন না। কিট পেতে আরও দুই-তিন সময় লাগতে পারে।
অপর চিকিৎসক ডা. দিপন মজমুদার জানান,তারা প্রতিদিন দুই শিফটে ২৮২টি নমুনা পরীক্ষা করলে সপ্তাহে তাদের প্রয়োজন প্রায় আড়াই হাজার কিট। গত মে মাসের ১১ তারিখ থেকে এ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭০০টি । বর্তমানে পরীক্ষার জন্য নমুনা জমা রয়েছে ১২শ থেকে ১৩শ। এ ল্যাবে নোয়াখালী ছাড়াও ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার মানুষের নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। কিট না থাকায় আপতত এ ল্যাবে নমনুা না আনতে সকলকে অনুরোধ করা হয়েছে।
 সূত্রঃ জাগো নিউজ

Please Share This Post in Your Social Media

কিট সংকটে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা পরীক্ষা বন্ধ

প্রকাশ : ০১:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০