১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / 39
নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জে আড়াইহাজার পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এ নির্বাচনে ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা।
এ নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বর্তমান মেয়র সুন্দর আলী নৌকা প্রতীকের প্রার্থী৷ অন্য তিনজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়লেও স্থানীয়ভাবে তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত৷ স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পৌরসভার সাবেক মেয়র৷ আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ ‘মোবাইল ফোন’ প্রতীকে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা লড়ছেন ‘নারিকেল গাছ’ প্রতীকে৷
আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানান, আড়াইহাজার পৌরসভার ভোটারের সংখ্যা ২৪ হাজারে ৪৬৫ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১২ হাজার ৪১৭ জন, পুরুষ ভোটার ১২ হাজার ৪৮ জন। এ নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ভোটগ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন৷ এখনো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।





















