০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা ও বরিশাল নগরীতে সুষ্ঠু ও অবাধ ভোট হচ্ছে: ইসি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / 66

নিজস্ব প্রতিবদেক,
খুলনা ও বরিশাল নগরীতে খুব সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
আজ সোমবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই দুই সিটির ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আহসান হাবিব খান বলেন, ‘সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। আমাদের স্বস্তি দিয়েছে এটা যে কমিশনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা আশা করি যে, অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না।
সকাল ৮টায় দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত টানা চলবে।

Please Share This Post in Your Social Media

খুলনা ও বরিশাল নগরীতে সুষ্ঠু ও অবাধ ভোট হচ্ছে: ইসি

প্রকাশ : ০৭:০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩