০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পটুয়াখালী মির্জাগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান অসুস্থ, এয়ার এম্বুলেন্সে ঢাকায় প্রেরন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / 44
দিপংকর দাস,পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজ হাওলাদার গুরুতর অসুস্থ থাকার কারনে এয়ার এম্বুলেন্সে ঢাকায় প্রেরন। ২০ শে জুন শনিবার বিকাল ৫.৩০ মিনিটের দিকে এয়ার এম্বুলেন্সে করে তাকে উত্তরা ইষ্ট ওয়েষ্ট হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠাণ্ডা-কাশিজনিত রোগে গুরুতরভাবে ভুগছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ ই জুন হঠাৎ করে ঠাণ্ডা-কাশিজনিত রোগ নিয়ে মির্জাগঞ্জ উপজেলা সাস্হ কমপ্লেকের তত্বাবধানে তাহার নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ১৯ জুন হঠাৎ করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেলে ডাক্তারের পরামর্শে তাকে দ্রুত উত্তরা ইষ্ট ওয়েষ্ট হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার সাথে তার ছোট ছেলে মোঃ আনোয়ার হোসেন হাওলাদার ও তার মেয়ে জামাই মোঃ সেলিম ঢাকায় গিয়েছেনঅসুস্থ মোঃ আজিজ হাওলাদারের পরিবারের সদস্যবৃন্দ তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।











