১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনা: ভারতে ফের রেকর্ড, একদিনে আক্রান্ত ১৩ হাজার ৫৮৬
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / 54
অনলাইন ডেস্ক
ভারতে প্রতিনিয়তই শক্তিশালী হচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে শুক্রবার রেকর্ড ১৩ হাজার ৫৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে ভারতে করোনায় মারা গেছেন ৩৩৬ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ২৬ হাজার ৬৭২ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন। মারা গেছেন ১২ হাজার ৫৭৩জন।
ভারতে ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭১১ জন।
সূত্রঃ এনডিটিভি।











