১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে ঘরের জানালা ভেঙ্গে শিশুকে গলাটিপে হত্যার চেষ্টা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / 43

মোজাম্মেল হক
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে আরাফাত হোসেন জিহাদ নামে ১১ বছরের এক শিশুকে তাদের ঘরের জানালা কেটে ঘরে ঢুকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল গ্রামের দক্ষিন বেপারী বাড়িতে। এই ঘটনায় শিশুটির মা জেসমিন আক্তার চাটখিল থানায় অজ্ঞাত ব্যক্তিদের দায়ী করে লিখিত অভিযোগ করেছেন। শিশু জিহাদ ওই গ্রামের লোকমান হোসেনের একমাত্র ছেলে।
জিহাদের বড় বোন মিতু জানায়, তার ছোট ভাই (শিশু জিহাদ) প্রতিদিনের মত বুধবার রাতে তাদের দু’বোনের  সাথে ঘুমিয়ে পড়ে। রাত ৩ টার দিকে  তার ভাইয়ের  চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে মিতু আধারের দেখতে পায় জিহাদকে অজ্ঞাত ব্যক্তিরা গলাটিপে হত্যার চেষ্টা চালাচ্ছে। এ সময় মিতু তার ভাইকে বাঁচাতে গেলে দুবৃত্তদের সাথে তার হাতাহাতি হয় এবং এক পর্যায়ে ঘরের ঘুমন্ত সবাই জেগে উঠলে তাদের চিৎকারে দুবৃত্তরা পালিয়ে যায়। পরে মিতুরা দেখতে পায় তাদের ঘরের একটি জানালা ভাঙ্গা এবং সে জানালা ভেঙ্গেই দুবৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে  তার শিশু ভাইকে খুনের চে্ষ্টা করে।রাতের আঁধারে ঘরে ঢুকে একটি শিশুকে এভাবে হত্যা চেষ্টার ঢ়টনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।পুলিশ বলছে, এই ঘটনায় জড়িতদের পুলিশ দ্রুত শনাক্তের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

চাটখিলে ঘরের জানালা ভেঙ্গে শিশুকে গলাটিপে হত্যার চেষ্টা

প্রকাশ : ০৯:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০