১২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা সিটি নির্বাচন: সকালে ভোটারের উপস্থিতি কম

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / 60
খুলনা ব্যুরো অফিস,
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ভোটার উপস্থিতি অনেকটাই কম। তবে বিপরীত চিত্র ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে। আজ সোমবার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। নারী ভোটারের উপস্থিত নেই বললেই চলে।
২২৪ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিকাশ চন্দ্র হালদার আজকের পত্রিকাকে বলেন, তার কেন্দ্রে ভোটার ২ হাজার ৩২০ জন। চারটি বুথে সাতটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেওয়া হয়েছে।
বিকাশ চন্দ্র জানান, শুরুর এক ঘণ্টা ইভিএমে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি অনেকটাই কম।
পাশের ২২৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রবিউল ইসলাম বলেন তাঁর কেন্দ্রে ভোটার ২ হাজার ৪৮ জন। এখানে ৭টি বুথে ১১টি ইভিএম দেওয়া হয়েছে। শুরুতে একটি ইভিএম সমস্যায় করলেও পরে তা ঠিক করা হয়েছে।
রবিউল ইসলামও জানালেন, তার কেন্দ্রের ভোটার উপস্থিতি অনেকটাই কম।
তবে সকাল থেকেই এসব কেন্দ্রগুলোতে বয়স্ক ভোটারের উপস্থিতি বেশি ছিলো। চল্লিশোর্ধ্ব বয়সের ব্যক্তিদেরকে বেশি দেখা গিয়েছে ভোট কেন্দ্রে।
২২৩ নাম্বার কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। তবে বুথগুলো ঘুরে দেখা গেছে এখন পর্যন্ত তার পোলিং এজেন্টের উপস্থিতি নেই। নৌকার মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট ছিল।

Please Share This Post in Your Social Media

খুলনা সিটি নির্বাচন: সকালে ভোটারের উপস্থিতি কম

প্রকাশ : ০৪:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩