১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে ‘বঙ্গবন্ধু স্মরনে’ সবুজের স্মরণে প্রকাশনার মোড়ক উন্মোচন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • / 38

দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি 
পটুয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪ তম শাহাদাত বার্ষিকী স্মরণে এবং পরবর্তী প্রজন্মের কাছে জাতির পিতার চেতনা ছড়িয়ে দেওয়া সহ জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন, পটুয়াখালী এর উদ্যোগে পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাঝে দশ লক্ষ বৃক্ষের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।দশ লক্ষ বৃক্ষের চারা রোপনের এই মহতী উদ্যোগের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং পরবর্তী উদ্যোক্তাদের গাইডলাইনের জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর নির্দেশনা এবং একান্ত তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু স্মরণে সবুজের শরণে’ শীর্ষক একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে । স্মারকগ্রন্থটিকে মূল্যবান বাণী দিয়ে ঋদ্ধ করেছেন জনাব শেখ ইউসুফ হারুন, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; জনাব আব্দুল মালেক, তথ্য কমিশনার (সিনিয়র সচিব); জনাব ফয়েজ আহমেদ, সদস্য, বাংলাদেশ কর্ম-কমিশন; জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে ‘বঙ্গবন্ধু স্মরনে’ সবুজের স্মরণে প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রকাশ : ০৬:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০