০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনা: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮০৩ জন মারা গেছেন আরও ৩৮ জন, লাখ ছাড়িয়েছ আক্রান্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / 65
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৮০৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ দুই হাজার ২৯২ জনে দাঁড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩৪৩ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় আইইডিসিআর। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।





















