১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটে পাঁচবিবিতে নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী দাদা আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৪৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / 43
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদা মামুনুর রশিদ জুপিটারকে বুধবার রাতেই নিজ বাড়ি থেকে আটক করছেন পুলিশ।
আটককৃত ৪ সন্তানের জনক দাদা মামুনুর রশিদ জুপিটার উপজেলার সীমান্ত এলাকায় চেচঁড়া গ্রামের তায়েব উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, গত রবিবার দুপুরে শিশুটি বাড়ির পাশের্ব খেলাধুলা করছিল। এসময় প্রতিবেশী দাদা জুপিটার বাড়ির পাশের্বর পুকুর পাড়ের একটি ঘরে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেখানে শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিবস্ত্র অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
মামুনুর রশিদ জুপিটারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে বুধবার সন্ধ্যায় থানায় শিশুটির দাদি বাদী হয়ে মামলা করলে রাতেই পুলিশ তাকে আটক করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান,থানায় মামলা হয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।











