১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়‌ক-মহাসড়কে চাঁদাবা‌জি বন্ধে আই‌জি‌পির নির্দেশ অভিযান , গ্রেপ্তার ১০৯

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • / 40

অনলাইন ডেস্ক

সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের মহাপরিদর্শকের (আই‌জি‌পি) নির্দেশে পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বলা হয়, চলতি মাসের ১ তারিখ থেকে এ পর্যন্ত গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে উদ্যোগ গ্রহণ ক‌রেন।

প‌রিবহন মা‌লিক-শ্র‌মিক নেতৃবৃন্দের সঙ্গে পু‌লিশ সদরদপ্তরে আয়োজিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

‘আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চলছে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

সড়‌ক-মহাসড়কে চাঁদাবা‌জি বন্ধে আই‌জি‌পির নির্দেশ অভিযান , গ্রেপ্তার ১০৯

প্রকাশ : ০৬:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০