০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট ক্রিকেটের নতুন রাজা অস্ট্রেলিয়া

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 71
স্পোর্টস ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২১০ রানে হারিয়ে শীর্ষত্বের মুকুট পরল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুটিয়ে গেল ২৩৪ রানে। দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারল না ভারত।
হারের কারণ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ধুমধাড়াক্কা ক্রিকেট খেলে সোজা টেস্ট খেলতে নেমে যাওয়াকেও দুষছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
এর আগে লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের শুরুতেই উসমান খাজার (০) উইকেট হারালেও দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় অজিরা।
টেস্ট ক্রিকেটের নতুন রাজা অস্ট্রেলিয়া
১৬৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা ট্রাভিস হেড
ট্রাভিস হেডের ১৬৩ ও স্টিভেন স্মিথের ১২১ রানে ভর করে সব উইকেট হারিয়ে ৪৬৯ রান তোলে অজিরা। ভারতের পক্ষে ৪টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর।
জবাবে ব্যাট করতে নেমে ২৬৯ রান তুলতেই অল-আউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে আজিঙ্কা রাহানের (৮৯) ব্যাটে। এছাড়া শার্দুল ঠাকুর ৫১ ও রবীন্দ্র জাদেজা করেন ৪৮ রান।
অজিদের পক্ষে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।
দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে এগিয় থেকে ব্যাট করতে নামলেও শুরুটা সুবিধা মতো হয়নি অস্ট্রেলিয়ার। তবে অ্যালেক্স ক্যারির ৬৬, মিচেল স্টার্ক ও মার্নাস লাবুসানের সমান ৪১ রানে ৮ উইকেটে ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে।
৪৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং শুরু হয় নড়বড়ে। শুরুতে শুভনাম গিল ১৮ রান করে ফেরেন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে। যদিও এই ক্যাচ নিয়ে উঠেছে বিতর্ক।
এরপর রোহিত শর্মা বিদায় নেন ৪৩ রান করে। মাঝে বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে ঝুটি বাঁধলেও টিকেনি। চতুর্থ দিন দুজনে শেষ করে দিলেও পঞ্চম দিনে এসে আজিঙ্কা বিদায় নেন ৪৬ ও কোহলি বিদায় নেন ৪৯ রান করে।
এরপর আর দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররা। শেষ পর্যন্ত ২৩৪ রানে সব উইকেট হারিয়ে ২১০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে। অজিদের পক্ষে ৪ উইকেট নেন নাথান লায়ন। ৩ উইকেট নেন স্কট বোল্যান্ড। ২ উইকেট নেন স্টার্ক অ ১টি নেন কামিন্স।

Please Share This Post in Your Social Media

টেস্ট ক্রিকেটের নতুন রাজা অস্ট্রেলিয়া

প্রকাশ : ১২:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩