০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ২শ বোতল ফেনসিডিল সহ প্রাইভেটকার জব্দ আটক ১

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
  • / 41

মোঃ ইকরামুল ইসলাম,সাতক্ষীরা 
সাতক্ষীরার  কলারোয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে আরো এক মাদক ব্যবসায়ী  কে প্রাইভেটকারে থাকা ২শ বোতল ফেনসিডিলসহ আটক করেছে কলারোয়া থানার পুলিশ। থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পারিখুপি গ্রামে। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুরহান উদ্দীন, এসআই সুবীর কুমার, এসআই কেএম রেজাউল করিম, এএসআই কামাল হোসেন, এএসআই মোঃ বাবর আলীসহ সংগীয় ফোর্সের সহায়তায় কলারোয়া উপজেলাধীন পারিখুপি গ্রামের জনৈক জাহান আলীর ছেলে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানের  বাড়ির প্রবেশপথের উপর থেকে ২শ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়।
এ সময় ফেনসিডিল ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান (২২) কে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ভোরে আরও ২শ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছিলো কলারোয়া থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় ২শ বোতল ফেনসিডিল সহ প্রাইভেটকার জব্দ আটক ১

প্রকাশ : ০১:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০