০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / 67
অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের কিট করোনাভাইরাস শনাক্তে কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘মোট ৫০৯ জন রোগীর স্যাম্পলের ওপর এই পরীক্ষা চালানো হয়। এতে প্রথম সপ্তাহে মাত্র ১১ শতাংশ রোগী শনাক্ত হয়েছে এবং দ্বিতীয় সপ্তাহে ৪০ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। তো আমরা কীভাবে বলি এই কিট কার্যকর। আমরা ঔষধ প্রশাসন অধিদপ্তরকে জানিয়ে দিয়েছি। এখন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিদ্ধান্ত নেবে।’
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট উদ্ভাবন দলের প্রধান ও গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিজন কুমার শীল সারাবাংলাকে বলেন, ‘আমরা অফিশিয়ালি এখনো বিএসএমএমইউর প্রতিবেদন হাতে পাইনি, আমাদের এখনো জানানো হয়নি। জানানো হলে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো নিশ্চিত যে আমাদের কিট করোনা শনাক্তে যথেষ্ট কার্যকর। এ বিষয়ে আমাদের অবস্থার খুবই পরিষ্কার।’





















