০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সয়াবিন তেলের দাম কমল লিটারে ১০ টাকা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / 81
অনলাইন ডেস্ক
বোতলজাত সয়াবিন তেলে লিটারে ১০ টাকা দাম কমিয়েছে সরকার। আর খোলা সয়াবিন তেলে কমানো হয়েছে লিটারে ৯টাকা। যার ফলে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল লিটারে বিক্রি হবে ১৮৯ টাকায় এবং খোলা তেল বিক্রি হবে ১৬৭ টাকায়।
সচিবালয়ে আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।
তপন কান্তি ঘোষ বলেন, সয়াবিন তেলের পাশাপাশি লিটারে ২ টাকা কমানো হয়েছে পাম তেলে। এখন থেকে পাম তেল বিক্রি হবে ১৩৩ টাকায়।





















