১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে পুলিশের ৭৫ সদস্য করোনা আক্রান্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / 43
মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালীতে ১ ওসিসহ ৭৫পুলিশ করোনায় আক্রান্ত
নোয়াখালীতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ (পিপিএম)সহ মোট ৭৫জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, আজ সোনাইমুড়ী থানার ওসিসহ দুই উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পরীক্ষায় আজ করোনা পজিটিভ আসে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত নোয়াখালী জেলায় মোট ৭৫ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ সন্ধ্যা পর্যন্ত ২৭জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) বিশাল আহমেদ জানান, বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে আছেন।











