০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রেমিকের দেওয়া উপহার গ্রহণ করায় মেয়েকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৩১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • / 50

হাকিমপুর(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাতেমা (১৪) নামের নিজের মেয়েকে খুনের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা’ রহিমা বেগম (৩৫) কে আটক করেছে পুলিশ।
১৪ই জুন রবিবার সন্ধ্যায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর গ্রামে এই ঘটনা ঘটে। আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার (ওসি) অশোক কুমার চৌহান জানান,মায়ের সাথে উপজেলার পাঠানগঞ্জ এলাকায় নানীর বাড়িতে বেড়াতে যান ফাতেমা। নানী বাড়ি এলাকার একটি ছেলে ফাতেমাকে একটি মোবাইল উপহার দেয়। মোবাইল উপহারের বিষয়টি গোপন রাখে সে। গতকাল রবিবার আম পাড়ার সময় মোবাইলটি পড়ে গেলে তার মা টের পেয়ে তাকে গালিগালাজ করে কেড়ে নিয়ে শো-ক্রেসের মধ্যে রাখে। সেখান থেকে  আবারও মায়ের অজান্তে মোবাইলটি বের করে নেওয়ায় মা ক্ষিপ্ত হয়ে তাকে বেধর মারধর করে। একপর্যায়ে মেয়ের গায়ের ওড়না দিয়ে গলা বেঁধে চাপ দেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই ফাতেমা মারা যায়। 
তিনি আরো জানান,ফাতেমার মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
এ ঘটনায় মেয়ের চাচা আলম মিয়া বাদী হয়ে রহিমা বেগমের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

দিনাজপুরে প্রেমিকের দেওয়া উপহার গ্রহণ করায় মেয়েকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

প্রকাশ : ০৮:৩১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০