০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরের বেনাপোলে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / 45
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি
যশোরের বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের কবি কাজী নজরুল ইসলাম সড়কের বাসিন্দা ও সাংবাদিক বকুল মাহবুবের ভাই হাবিবুর রহমান(৪৪) আর নেই।ধারনা মাফিক করোনা উপসর্গ নিয়ে ১৪ জুন রবিবার রাত ১১টায় যশোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রজিউন)
পারিবারিক সুত্রে জানা যায়,গত ৫/৬দিন ধরে তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভূগছিলেন।করোনা ভাইরাসের অস্তিত্ব পরীক্ষায় তার নমূনা ল্যাবে পাঠানো হলেও ফলাফল বের হয়নী এখনো বলে আরো জানা গেছে।সদালাপী,হাস্য উজ্বল যুবকের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আত্নীয়-স্বজন, শুভ কাংকিদের আবেগ ঘন স্ট্যাটাসে সামাজিক যোগাযোগ মাধ্যম জানা গেছে।











