০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে করোনা আক্রান্ত আরও ১ জন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / 46

দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার সকালে আক্রান্ত ওই ব্যাক্তির বাড়িসহ কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ঈদের আগে ওই ব্যাক্তি ঢাকা থেকে কলাপাড়ায় এসেছেন। গত ৩ জুন তার নমুন দেয়ার পর শনিবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার।এ নিয়ে উপজেলায় মোট ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরন করেছে ০৩ জন। ৭ জন চিকিৎসাধিন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 
এলাকায় একজন করোনা রোগী মারা যাওয়ার পর প্রশাসন ৫/৬ টি বাড়ী লকডাউন করেছে। কিন্তু এলাকার মানুষ তা মানছে না। এতে এ এলাকায় আরো মানুষ আক্রান্ত হতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, নতুন করে কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার সকালে পৌর মেয়রকে সাথে নিয়ে করোনা শনাক্ত ওই ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এর আগে থেকেই ওই এলাকা লকডাউন করা হয়েছিল। লকডাউন সফল করতে প্রশাসন কাজ করছে।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে করোনা আক্রান্ত আরও ১ জন

প্রকাশ : ০৬:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০