০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো ঢাকাকে লকডাউন ঘোষণা নীতি নির্ধারণী বিষয়: হাইকোর্ট

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৪৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / 59

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে পুরো ঢাকাকে লকডাউনের আওতায় আনার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদনের উপর সোমবার আদেশ দিবে হাইকোর্ট।

তবে আদালত বলেছে, ঢাকা শহরকে লকডাইন করা হবে কি হবে না এটা নীতি নির্ধারণী বিষয়। সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালতের হস্তক্ষেপের সুযোগ নাই।

এ সংক্রান্ত রিট আবেদন শুনানির জন্য উত্থাপিত হলে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ রবিবার এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ ই-মেইলযোগে এ রিট করেন। রিটে ঢাকা শহরকে পুরোপুরি লকডাউন ঘোষণার পাশাপাশি করোনা চিকিৎসার সুবিধার জন্য পর্যাপ্ত হাই-ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়েছে, ঢাকা শহরকে কড়াকড়িভাবে সম্পূর্ণভাবে লকডাউন করতে হবে। এটা করা না হলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়বে। কারণ যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এলাকা ভিত্তিক লকডাউন কোনো সুফল বয়ে আনবে না।

এছাড়া বার বার পরামর্শ ও তাগিদ দেওয়ার পর এখনও মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় একটি চিকিৎসা-কৌশল ‘হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা’র ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। অতিদ্রুত সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এর জোগান নিশ্চিতকরণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

Please Share This Post in Your Social Media

পুরো ঢাকাকে লকডাউন ঘোষণা নীতি নির্ধারণী বিষয়: হাইকোর্ট

প্রকাশ : ০৮:৪৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০