০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মহাসড়কে দেড় হাজার পশুহাট, যানজট নিরসনে অতিরিক্ত সদস্য চায় পুলিশ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:২১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / 62
নিজেস্ব প্রতিবেদক
কোরবানির পশু বেচা-কেনা ঘিরে, আগামী দু-এক সপ্তাহে উত্তরাঞ্চলের সড়ক-মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বগুড়াসহ ১৬ জেলায় মহাসড়কের পাশে অন্তত দেড় হাজার হাট বসবে এই সময়ে। সড়ক-মহাসড়ক যানজট মুক্ত রাখা এবং চাঁদাবাজি বন্ধে অতিরিক্ত সদস্য চেয়েছে হাইওয়ে পুলিশ।
কোরবানির ঈদের দুই সপ্তাহের বেশি সময় বাকি। এরই মধ্যে উত্তরের মহাসড়কের আশপাশের বিভিন্ন হাটে পশু বেচা-কেনা শুরু হয়েছে। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এসপি মো. হাবিবুর রহমান জানান, উত্তরাঞ্চলের প্রায় সাড়ে নয়শ কিলোমিটার সড়ক-মহাসড়ক যানজট মুক্ত রাখা এবং চাঁদাবাজি বন্ধে অতিরিক্ত সদস্য চেয়েছে হাইওয়ে পুলিশ।
তবে যানজটের আশঙ্কা মাথায় রেখে কাজ শুরু হয়েছে বলে দাবি করেছে সড়ক ও জনপথ বিভাগ এবং মাঠ প্রশাসন। যদিও পুরোদমে সব হাট চালু না হওয়ায়, এখনও যানজট নেই তেমন।
আগামী দুই সপ্তাহে উত্তরের ১৬ জেলায় পশুর হাট বসবে অন্তত দেড় হাজার। এর মধ্যে মহাসড়কের পাশে রয়েছে স্থায়ী-অস্থায়ী ৩৫টি হাট। পশু আনা-নেওয়ার কারণে, রংপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনার অন্তত অর্ধশত স্থানে যানবাহন আটকা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলছেন, বিষয়টি নিয়ে সচেতন তারা।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ঈদে সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে স্থানীয় প্রশাসনও বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঈদুল আযহার আগে দুই সপ্তাহে, গড়ে ৩০ হাজার পশুবাহী গাড়ি প্রতিদিন সড়ক-মহাসড়কে চলাচল করে।

.jpeg)



















