০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিগারেটের দাম বাড়ছে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • / 74

অনলাইন ডেস্ক

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে, এই বাজেট পাশ হলে সিগারেটের দাম বাড়তে পারে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,  ‘সিগারেটের নিম্ন স্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এ ছাড়া, মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ৯৭ টাকা ও তদূর্ধ্ব, অতি-উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১২৮ টাকা ও তদূর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।’

‘হাতে তৈরি ফিল্টার বিহীন বিড়ির ২৫ শলাকার দাম ১৪ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ টাকা, ১২ শলাকার দাম ৬.৭২ টাকা থেকে বৃদ্ধি করে ৯ টাকা ও ৮ শলাকার দাম ৪.৪৮ টাকা থেকে বৃদ্ধি করে ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি। এ ছাড়া ফিল্টার সংযুক্ত ২০ শলাকা বিড়ির দাম ১৭ টাকা থেকে বৃদ্ধি করে ১৯ টাকা ও  দশ শলাকার দাম ৮.৫০ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা,   এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি।’

‘প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৪০ টাকা ও প্রতি ১০ গ্রাম গুলের দাম ২০ টাকা এবং উভয়েরই সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।’

Please Share This Post in Your Social Media

সিগারেটের দাম বাড়ছে

প্রকাশ : ১২:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০