১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার কলমাকান্দায় ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা দুর্ভোগ চরমে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:২৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / 38
সাদ্দাম হুসাইন,নিজেস্ব প্রতিবেদক
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের সিধলী বাজার হতে নাজিরপুর ইউনিয়নের হরিপুর চকবাজার পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা। সড়কটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় এলাকাবাসীর পরতে হচ্ছে নানা ভোগান্তিতে। এছাড়া
সড়কটি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজারের বেশি পথচারী ও ছাত্রছাত্রী যাওয়া আসা করে, এই রাস্তায় দুইটি হাইস্কুল, মাদ্রাসা,মসজিদ, মন্দির, এমন কি বাংলাদেশ পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, অত্র এলাকার যোগাযোগ ব্যবস্তার একটাই প্রধান রাস্তা,আর এই রাস্তাটি দ্রুত সংস্কার করে পাকা করণ করার দাবি এলাকাবাসীর।
এই বিষয়ে, স্থানীয় বাসিন্দা নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মআহব্বায়ক কামরুল ইসলাম রাজু জানান, লেংগুড়া,নাজিরপুর, কৈলাটী ইউনিয়নের সিংহ ভাগ মানুষের যোগাযোগের একমাত্র রাস্তা এটি এছাড়াও এই রাস্তাটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি নেত্রকোনা থেকে সোজা বাংলাদেশ সীমান্ত শেষ বর্ডার লেঙ্গুরার সাথে সংযুক্ত।
তাছাড়া সিধলী বাজার সংলগ্ন দুইটি উচ্চ বিদ্যালয় পাশাপাশি থাকায় নাজিরপুর ও কৈলাটী ইউনিয়নের শত শত ছাত্র ছাত্রী প্রতিদিন এই রাস্তা দিয়ে অতি কষ্টে চলাচল করে,দীর্ঘ দিন যাবত এই রাস্তার সংস্কার কাজ বন্ধ থাকায় এখন চলাচল করা কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে,তাই নেত্রকোনা ১ আসনের মাননীয় সাংসদ জনাব মানু মজুমদার (এমপি) মহোদয় এবং
সংশ্লিষ্ট সকলের কাছে রাস্তাটি দূত সংস্কারের মধ্যামে পাকা করনের দাবি জানাচ্ছি।











