০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: বাড়তে পারে বৃষ্টি, বন্দরে সতর্কতা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / 44
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরী হয়েছে এবং এটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, সুস্পষ্ট এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি সারা দেশে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি বলছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে, সামুদ্রিক এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সুস্পষ্ট লঘুচাপ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৮ বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়ছে টাঙ্গাইলে, ৮৪ মিলিমিটার। রাজধানী ঢাকায় ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।

Please Share This Post in Your Social Media

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: বাড়তে পারে বৃষ্টি, বন্দরে সতর্কতা

প্রকাশ : ০৩:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩