০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমিত সংখ্যক এমপিদের উপস্থিতিতে কঠোর স্বাস্থবিধি মেনে বাজেট অধিবেশন শুরু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / 67

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে শুরু হলো একাদশ সংসদের অষ্টম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কাল এই অধিবেশনে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রতিদিন ৮০ থেকে ৯০ জন সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত বাজেট অধিবেশনের প্রথম দিনেই অনুসরণ করা হয়েছে। সংসদ কক্ষে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীকে আরও এক সারি পেছনে এবং প্রধানমন্ত্রীর ডান পাশের আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীসহ অন্যদের আরও কয়েক আসন দূরে বসানোর ব্যবস্থা করা হয়েছে।

আজ বিকেলের অধিবেশনে সংসদ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও গ্লাভস পরে অধিবেশনে অংশ নিয়েছেন।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, ‘সকল স্বাস্থ্যবিধি মেনে এই অধিবেশন পরিচালনা করা হবে।’

বাজেট অধিবেশন অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ও গ্লাভস পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশন চলবে।

অধিবেশনে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সংসদ। সংসদ সচিবালয়ের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বাইরে অন্যদের এ সময় সংসদে যেতে নিষেধ করা হয়েছে। সংসদ ভবনে দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনীর সুপারিশ অনুযায়ী সংসদ অধিবেশনে কাজ করবেন এমন কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সংক্রমণ পাওয়া গেছে ৪৩ জনের। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া এমপিদেরও অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে।

প্রথম দিনের অধিবেশনে সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়নের পর আইনমন্ত্রী আনিসুল হক তিনটি অধ্যাদেশ উপস্থাপন করেন। অধ্যাদেশগুলো হলো—আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২০ এবং আয়কর সংশোধন (অধ্যাদেশ) ২০২০। এর পরপরই স্পিকার সংসদে শোক প্রস্তাব উপস্থাপন করেন। চলতি সংসদের সদস্য (ঢাকা-৫) হাবিবুর রহমান মোল্লাসহ বিগত সপ্তম অধিবেশন থেকে এ পর্যন্ত সাবেক মন্ত্রী, এমপি এবং বিশিষ্টজনেরা মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

সীমিত সংখ্যক এমপিদের উপস্থিতিতে কঠোর স্বাস্থবিধি মেনে বাজেট অধিবেশন শুরু

প্রকাশ : ১২:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০