১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জে পুলিশ সদস্যের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / 44

অমর চাঁদ গুপ্ত, স্টাফ রিপোর্টার দিনাজপুর
করোনাভাইরাসে আক্রান্ত এনামুল হক (৩৮) নামের এক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চন্দ্র নামক স্থানে আজ বুধবার ১০ জুন সকাল সাড়ে ৬ টায় মারা গেছেন। পুলিশ সদস্য এনামুল হক দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই কুমার রায় জানান, পুলিশ সদস্য এনামুল হক গত ২ জুন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষা করোনা পজেটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার পর ৬ জুন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। কিন্তু সেখানেও তার অবস্থা অবনতি হলে গত মঙ্গলবার (৯ জুন) রাত তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ সদস্য এনামুল হকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রদান জানান, পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার আগ থেকেই এ্যাজমা ও হৃদরোগের রোগী ছিলেন।

Please Share This Post in Your Social Media

করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ : ১২:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০