০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / 44

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারের চকোরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের প্রধান অভিযুক্ত এবং এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ আনছুর আলম(৪০) কে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা  পুলিশ।  
ওই বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে মামলা নেওয়ার পাশাপাশি রাতভত অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে পুলিশ তিনজন আসামি গ্রেপ্তার করলেও প্রধান অভিযুক্ত মোঃ আনছুর আলম পালিয়ে যান। কিন্তু তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকে। এএসপি চকরিয়া সার্কেল কাজী মোঃ মতিউল ইসলাম এবং ওসি চকরিয়া থানা মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ষাইটমারা এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোঃ আনছুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশ : ১২:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০