১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেনাপোল পণ্যবাহী আমদানি রেলওগ্যান থেকে ফেনসিডিল উদ্ধার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / 40
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল
বেনাপোলে পণ্যবাহী আনদানি রেলওয়াগান থেকে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১০জুন) সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল রেলষ্টেশন থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে আমদানি পণ্য বোঝাই রেলওয়াগানে পাচারকারীরা ফেনসিডিলের চালান নিয়ে আসছে। এমন খবরে স্থানীয় গ্রামবাসী সহযোগিতায় রেলে তল্লাশি করে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে বলে তিনি জানান।











