০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরের শর্শায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:২০:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 46
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল,যশোর
যশোরের শার্শায় দুই কেজি গাঁজাসহ আসাদুজ্জামান সোহাগ (৩৭)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
সোমবার (৮ই জুন) দুপুরে শ্যামলা গাছী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আসাদুজ্জামান সোহাগ( ৩৭)। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ব ব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে (এএসআই) মোঃ শামসুজ্জামান শার্শা উপজেলার শ্যামলা গাছী ফিলিং স্টেশন সামনে অভিযান চালিয়ে আসাদুজ্জামান সোহাগ নামে একজনকে আটক করেন।পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ০২ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরো জানান,আটককৃত আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।











