০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুহাটের পাঁচবিবিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করলেন এমপি দুদু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 40
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবাকে সহায়তা প্রদান করলেন জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আলহাজ¦ সামছুল আলম দুদু।
গতকাল রবিবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িগুলি পরিদর্শনে যান তিনি। এসময় তিনি ভুমিহীন পরিবারগুলির মাঝে বিছানা ও কম্বলসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
আগুনে পুড়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারগুলি। ফলে তারা খোলা আকাশের নীচে বসবাস করছেন তাদের এমন কষ্ট মানবিক দিক বিবেচনা করে এর আগেও নগদ অর্থ, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করা হয় বলেও জানিয়েছেন তিনি।
এসময় সেখানে পাঁচবিবি উপজেলা রিক্সসা-ভ্যান কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদসহ অনেকে উপস্থিত ছিলেন ।











