করোনা: দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭৩৫ মারা গেছেন আরও ৪২ জন
- প্রকাশ : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 64
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৯৩০ জন। মোট ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৭৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৫০৪ জনে দাঁড়াল।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।
এ পর্যন্ত মোট ৪ লাখ ১০ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তের তিন মাস পূর্ণ হলো আজ। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। এর মধ্যেই পৃথিবীজুড়ে আক্রান্তের শীর্ষ ২০ দেশের অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ।





















