০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরে অদম্য মেধাবী প্রতিবন্ধী তামান্নার জন্য উপহার নিয়ে গেলেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাব্বানী
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / 50
কাজী জহির রায়হান,যশোর
অদম্য মেধাবী প্রতিবন্ধী বালিকা তামান্না জন্য উপহার দিয়ে গেলো বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী
যশোর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের মেধাবী বালিকা তামান্না। জন্ম থেকেই দুটি হাত আর একটি পা নেই, এক পা দিয়ে লিখে পিইসি, জেএসসি, এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ হয়েছে। করোনার প্রাদুর্ভাব আর এলাকায় আম্পানের ছোবলে এই দুর্যোগকালীন সময়ে তাদের ভালো চলছিল না।
দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে তামান্নার পরিবারের জন্য প্রায় তিন মাসের খাদ্যসামগ্রী,নদগ ৫ হাজার টাকা, দুটো করে শাড়ি লুঙ্গি আর ছোট ভাই বোন জন্য পোশাক নিয়ে আসে।





















