০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পিকাপের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল ৩ ঘন্টা উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • / 43

মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগী বোঝাই গাড়ীর সাথে ধাক্কা লেগে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা উত্তরাঞ্চলের সাথে   ট্রেন চলাচল বন্ধ ছিলো। সান্তাহার থেকে একটি ইঞ্জিন এসে বিকল ট্রেনটি উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছেড়ে যান।
শুক্রবার রাত সাড়ে ১১ টার  দিকে ঘটনাটি ঘটে উপজেলার রাধাবাড়ি ২ নং রেলগেট এলাকায় অদৌদুরে। মুরগী বোঝাই পিকআপের খাচি (টলির) সঙ্গে  ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এদিকে ট্রেনের ধাক্কায় প্রায় এক হাজার মুরগী ঘটনাস্থলেই মারা যায়। মরা মুরগীগুলো রেল লাইনে ছড়িয়ে-ছিটিয়ে আছে যা রোদ-বৃষ্টির পানিতে র্দূগন্ধ ছড়াচ্ছে। 
পাঁচবিবি স্টেশন মাষ্টার আঃ আওয়াল জানান, নীলফামারি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি রাধাবাড়ি ২ নং রেল গেটের অদৌদুরে রেল লাইনের উপর হেলে থাকা একটি মুরগী বোঝাই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনের হুস পাইপ খুলে যায় ও তেল রাখার বক্সটি ফুটোসহ বেশ ক্ষতি হয় ইঞ্জিনের  । ফলে ট্রেনটি প্রায় ৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে সান্তাহার থেকে একটি ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি ঢাকার দিকে রওনা দেন বলেও জানিয়েছেন স্টেশন মাষ্টার। 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান বলেন, সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশের ওসি ট্রেন দুর্ঘটনার বিষয়টি মুঠোফোনে আমাকে জানালে ট্রেনের যাত্রীদের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠায়।
উপজেলার ফেনতারা গ্রামের সামছদ্দিনের ছেলে ওবাইদুল হকের সেট থেকে দিনাজপুর পার্বতীপুর আমবাড়ির মতিয়ার রহমান মুরগীগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন। মুরগী বোঝাই গাড়িটি রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে গিয়ে গাড়িটি লাইনের দিকে হেলে যায়। এসময় গাড়িটি উদ্ধারের জন্য অনেক চেষ্টা করে বিফল হয় তারা। ইতিমধ্যে ট্রেন আসা দেখে ড্্রাইভার মুরগী বোঝাই খাচি (টলিটি) রেখে পিকআপ নিয়ে পালিয়ে যায় বলে এলাকার অনেকেই এমন মন্তব্য করেন। (ঢাকা মেট্রো-ল=১৭-৭৫৫০) পিকআপটি দিনাজপুর পার্বতীপুর আমবাড়ির মতিয়ার রহমানের বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটে পিকাপের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল ৩ ঘন্টা উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ : ১২:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০