০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটে শেখ মুজিবুর রহমান মাল্টিপারপাস হলরুমের ভিত্তি প্রস্তুর স্থাপন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / 41
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাল্টি পারপাস হলরুমের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদে যৌথ আয়োজনে ও সকল ইউনিয়ন পরিষদ, এনজিও সমূহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের সহযোগীতায় পরিষদ প্রাঙ্গনে এর উদ্বোধন করা হয়।
এসময় সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান, উপজেলা আ:লীগ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক মন্ডল, পৌর আ:লীগ সভাপতি এস কে হক, ধরঞ্জী ইউপি চেয়্যারম্যান গোলাম মোস্তফা ও বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালাসহ অনেকে।
আলোচনা শেষে মাটি কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাল্টি পারপাস হলরুমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।











