০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোণার কলমাকান্দায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে কোমর সমান পানিতে ধান কাটা হচ্ছে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / 53
হৃদয় আহমেদ, নেত্রকোণা
নেত্রকোণা কলমাকান্দা উপজেলার কলমাকান্দা -দূর্গাপুরের
জননেতা তরুণ সমাজের আদর্শের প্রতিক আওয়ামিলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রোটারিয়ান আতাউর রহমান খান আখিরের পক্ষ থেকে রকিব হাসান জনির,নেতৃত্বে আজ (০৪ জুন) বৃহস্পতিবার ৭ নং কৈলাটি ইউনিয়ন ৩নং ওয়ার্ডের উওর নাউরীপাড়া কৃষক আলাল উদ্দিনের বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া কোমর সমান পানিতে দাঁড়িয়ে জননেতা আখিরের পক্ষ থেকে ও রকিব হাসান জনির নেতৃত্বে পাঁচ (০৫) কাঠা জমির ধান কাটা সম্পূর্ণ করেন তারা।
এসময় রকিব হাসান জনি জানান, ধান কাটা প্রায় শেষের দিকে হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা এখন পর্যন্ত ধান কাটা সম্পূর্ণ করতে পারছেনা। তাই পাকা ধান বিনষ্ট যাতে না হয় সে দিকে লক্ষ করে জননেতা আখির পক্ষ থেকে আমরা দ্রুততার সঙ্গে ধান কাটার কাজ করে যাচ্ছি।





















