০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ‘একটু অবনতি’

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
  • / 67

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তার অবস্থার একটু অবনতি হয়েছিল। কিছুক্ষণ আগে (১১টা ২০ মিনিট) গণস্বাস্থ্য নগর হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলা যাবে না। তবে, তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল নয়, ‘ওঠা-নামা’ করছে।

আজ শুক্রবার সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয় এবং তিনি করোনায়ও আক্রান্ত হয়েছেন। গতকাল যখন তার কিডনি ডায়ালাইসিস শুরু হয়, সে সময় শারীরিক অবস্থার কারণে ডায়ালাইসিস সম্পন্ন করা যায়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সকলে দোয়া করবেন। উনার শরীর ভালো না। রাতে উনার শ্বাসকষ্ট ছিল। আপনাদের সকলের দোয়া খুব প্রয়োজন।’

গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে হাসপাতাল সূত্র।

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ডা. জাফরুল্লাহর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরেই তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীরও করোনাভাইরাস শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ‘একটু অবনতি’

প্রকাশ : ০৬:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০